মাহফুজ মল্লিক
মতলব রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও মতলব ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রাক্তন সহকারী অধ্যাপক মো. ইমদাদুল হক বেঁচে নেই। বুধবার (৪ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় ঢাকা তার ছোট ছেলে শিপুর বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুর সংবাদটি মতলবে পৌঁছলে সর্বত্র শোকের মাতম নেমে আসে। ইমদাদুল হক কচুয়া উপজেলার মাঝিগাচা গ্রামের মরহুম হাজি মো. ছায়েদ আলী প্রধানীয়া ও মরহুমা হাছন বানুর ছেলে। ইমদাদুল হক গত ১৯৫৩ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৮ সালে দ্বিতীয় বিভাগে এসএসসি, ১৯৭০ সালে দ্বিতীয় বিভাগে এইচ এসএসসি, ১৯৭৩ সালে বিএঅনার্স (বাংলা), ১৯৭৪ সালে এমএ (বাংলা) পাস করেন।
শিক্ষকতা জীবনে অভিজ্ঞতাঃ শাহতলী চিশতী কলেজে ১০/০৮/১৯৭৬ সাল থেকে ৬/৭/১৯৭৭ সাল পর্যন্ত প্রভাষক পদে, মতলব ডিগ্রি কলেজে ১৯৭৭ সালের ৮ জুলাই বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ১৯৮৫ সালের ৫ মার্চ বাংলা বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করে এবং সর্বমোট ২৫ বছর এ কলেজে শিক্ষকতা করেন। ২০০৩ সালের ২৩ জুলাই রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন এবং সরকারি নিয়ম অনুযায়ী ২০১৩ সালের ৩০ নভেম্বর অবসরগ্রহণ করেন। পরবর্তীতে রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের গভনির্ং বডির সিদ্ধান্ত মোতাবেক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস আদেশ অনুযায়ী অধ্যক্ষ হিসেবে আরো ২ বছর চাকরি করেন। তিনি ২০১৬ সালের ১০ এগ্রিল থেকে কুমিল্লার আল মানার একাডেমি, নশ্বিপুর, নৈয়াইর, দাউদকান্দিতে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে শারিরীক সমস্যার কারনে ২০১৭ সালের ১৫ এপ্রিল অব্যাহতি নেন। এছাড়া তিনি মতলব উত্তরের লুধুয়া স্কুল এন্ড কলেজে এক বছর অধ্যাপনা করেছেন এবং মতলব দারুল উলুম সিনিয়র মাদ্রাসায় ৩ বছর অধ্যাপনা করেছেন।
সামাজিক ও প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডঃ মতলব ডিগ্রি কলেজের মুসলিম ছাত্রাবাসের ১৬ বছর দায়িত্ব পালন, মতলব ডিগ্রি কলেজের পরিবেশ উন্নয়ন কমিটির দায়িত্ব পালন করেছেন ১৫ বছর। ঐ কলেজের শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের সম্পাদক হিসেবে ৪ বছর দায়িত্ব পালন করেন। রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজে ছাত্রীনিবাসে প্রতিদিন সন্ধ্যাকালীন সময়ে পরিদর্শন করে লেখাপড়ার মানোন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৮৫ সালে মতলব থানার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক সনদ পেয়েছেন, মাঝিগাছা এম মবিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে ৩ বছর দায়িত্ব পালন করেছেন। পূর্ব মাঝিগাছা আল আকসা জামে মসজিদের প্রতিষ্ঠাতা ছিলেন।
৫ নভেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- অধ্যক্ষ মো. ইমদাদুল হক বেঁচে নেই
Post navigation
