মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেছেন, বিবেক-জ্ঞান-বুদ্ধি ও মনুষ্যত্বের কারণে মানুষকে শ্রেষ্ঠ জীব বলা হয়। সততা-নীতি-নৈতিকতা, দেশপ্রেম, পরোপকার এবং আদর্শ চরিত্রবান মানুষ হওয়ার মূল ভিত্তি সুশিক্ষা।
উন্নত জাতি গঠন ও মানবসম্পদ উন্নয়নের প্রাথমিক শিক্ষার গুরুত্ব সর্বাধিক। অন্যদিকে বলা যায়, সামগ্রিক শিক্ষাব্যবস্থার বীজ হলো প্রাথমিক শিক্ষা। বুদ্ধিবৃত্তির বিকাশ ও মানবিক গুণসম্পন্ন একজন আদর্শবান মানুষ হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রাথমিক শিক্ষা।
তিনি বুধবার (৪ নভেম্বর) সকালে মতলব উত্তর উপজেলা শিক্ষা অফিস পরিদর্শনকালে এসব কথা বলেন।
এমএ কুদ্দুস বলেন, প্রাথমিক শিক্ষা শিশুর সামাজিক জীবনযাপনের জন্য প্রয়োজনীয় বুনিয়াদি শিক্ষা করে তাকে আগামী দিনের কাণ্ডারী হওয়ার পথ তৈরি করে দেয়। তাই এই শিক্ষাকে মানুষ গড়ার আঁতুরঘর হিসেবে বিবেচনা করা হয়। শিশুকে ভবিষ্যতের দক্ষ জনসম্পদে পরিণত করার ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা হলো প্রথম ও প্রধান সোপান। এই প্রতিটি শিশুর সুষ্ঠু সামাজিকীকরণ, আনন্দময় বর্তমান, সৃজনশীল ভবিষ্যৎ ও প্রগতিশীল উৎপাদনমুখর উন্নত সমাজ বিনির্মাণের জন্য গুরুত্বপূর্ণ। আর এই কাজই সম্পাদন করে প্রাথমিক শিক্ষা।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ, উপজেলা শিক্ষা অফিসার মো. ইকবাল হোসেন ভূঁঞা, সহকারী শিক্ষা অফিসার আহসানুজ্জামান, মাহফুজ মিয়া, ওয়ালী উল্লাহসহ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ সময় দপ্তরের বিভিন্ন কার্যক্রমের খোঁজ-খবর নেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
৫ নভেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- সামগ্রিক শিক্ষা ব্যবস্থার বীজ হলো প্রাথমিক শিক্ষা
