নিজস্ব প্রতিনিধি
হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়ন বিএনপির কার্য-নির্বাহী কমিটি পূনর্গঠন করা হয়েছে। গত ৭ নভেম্বর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোজাম্মেল হক চৌধুরী মহন পূর্ণগঠিত ৭১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন। এর আগে ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর বাকিলা ইউনিয়ন বিএনপির কার্য-নির্বাহী কমিটি গঠন করা হয়।
পূনর্গঠিত কমিটির সভাপতি হলেন মো. খোরশেদ আলম তালুকদার দুলাল, সিনিয়র সহ-সভাপতি ফরিদ আহমেদ পাটওয়ারী সোহেল, সাধারণ সম্পাদক জাকির হোসেন বেপারী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আলাউদ্দিন তরুণ ও সাংগঠনিক সম্পাদক মোবাশ্বের হোসেন মোল্লা। এ কার্য-নির্বাহী কমিটিতে সম্পাদকীয়সহ আরো ৬৬ জন সদস্য রয়েছেন।
এর আগে গত এপ্রিল মাসে কালচোঁ উত্তর ইউনিয়নে থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নে বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনগুলো প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্য-নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক।
ইউনিয়ন বিএনপির কর্তৃক আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ইঞ্জি. মমিনুল হক স্থানীয় নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় এবং কমিটি গঠনকল্পে তাদের মতামত গ্রহণ করে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করে বলেন, আগামি দিনে আন্দোলন-সংগ্রামের জন্য প্রস্তুত এবং কেন্দ্রের নির্দেশনার অপেক্ষায় থাকতে হবে।
