হাইমচর ব্যুরো
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়নের ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে ৩নং ওয়ার্ড এর মধ্য ভিঙ্গুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে স্বেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার বেগের সভাপতিত্বে এবং কাজী মিলনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মো. বোরহান উদ্দিন জুটন। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম মিয়াজি।
এসময় নেতৃবৃন্দ বলেন, দেশ আজ ক্রান্তিকাল পার করছে। দেশের সর্বত্র অরাজকতা আর দুর্নীতি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনগণ দিশেহারা। এখনই সময় হয়েছে আন্দোলনের মাধ্যমে এ সরকারকে হটিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। তাই স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দকে সর্বদা আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে।
এসময় বক্তব্য রাখেন যুবদল নেতা আলি আকবর টেলু, উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক মো. ফয়সাল আহমেদ আখন, স্থানীয় বিএনপি নেতা আ. মতিন গাজি, মো. হেলাল মিয়াজি, সম্মেলনের ২য় অধিবেশনে মো. জসিম উদ্দিনকে সভাপতি, মো. ইমরান ঢালী সাধারণ সম্পাদক, মাহবুব আলমকে সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান গাজি এবং সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম কাজিকে মনোনীত করে ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা করা হয়।
