আজ চাঁদপুর জেলা ফটো জার্নালিস্টের নির্বাচন

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নির্বাচনে ৭টি পদে ১৪ প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা আজ বুধবার। ৩৭ ভোটারের ভোট প্রয়োগের মধ্য দিয়ে তাদের পছন্দের প্রার্থী নির্বাচন করবে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন এএইচএম আহসান উল্লাহ এবং নির্বাচন কমিশনার আল-ইমরান শোভন ও রিয়াদ ফেরদৌস।
নির্বাচনে ১০ পদে ২১ প্রার্থী মনোনয়ন সংগ্রহ করলেও জমা দিয়েছেন ১৮জন। গত শুক্রবার ৪ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সদস্য পদে ১জন প্রার্থী প্রত্যাহার করেন।
নির্বাচনে ১০টি পদের মধ্যে ৩জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক চাঁদপুরজমিনের মো. মাজহারুল ইসলাম অনিক, অর্থ সম্পাদক পদে দৈনিক চাঁদপুর কণ্ঠের মো. আবদুর রহমান গাজী ও দপ্তর সম্পাদক পদে দৈনিক চাঁদপুর প্রবাহের কবির হোসেন মিজি।
নির্বাচনে অংশ নেওয়া ৭টি পদে চূড়ান্ত প্রার্থীরা হচ্ছেন : দৈনিক শপথের ভারপ্রাপ্ত সম্পাদক সভাপতি পদে এম এ লতিফ ও দৈনিক আলোকিত চাঁদপুরের বার্তা সম্পাদক মিজানুর রহমান লিটন, সাধারণ সম্পাদক পদে দৈনিক মতলবের আলোর প্রধান সম্পাদক কে এম মাসুদ, দৈনিক চাঁদপুর বার্তার শেখ আল মামুন ও দৈনিক চাঁদপুর খবরের সাইদ হোসেন অপু চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক মতলবের আলোর অভিজিত রায় ও দৈনিক চাঁদপুর খবরের এমএম কামাল, সহ-সভাপতি পদে দৈনিক চাঁদপুর প্রবাহের শাওন পাটওয়ারী ও দৈনিক তৃতীয় মাত্রার ফাহিম শাহরিন কৌশিক, যুগ্ম-সম্পাদক পদে দৈনিক চাঁদপুর প্রবাহের মো. শরীফুল ইসলাম ও দৈনিক চাঁদপুর প্রতিদিনের আশিক বিন রহিম এবং নির্বাহী সদস্য পদে দৈনিক চাঁদপুর কণ্ঠের বাদল মজুমদার, চৌধুরী ইয়াসিন ইকরাম ও দৈনিক ইল্শেপাড়ের এস এম সোহেল।
৯ ডিসেম্বর, ২০২০।