হাজীগঞ্জে পৌর আ.লীগের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

হাজীগঞ্জ ব্যুরো
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপনের নেতৃত্বে সোমবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় পশ্চিম বাজারস্থ বঙ্গবন্ধু চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সৈয়দ আহম্মদ খসরু পরিচালনায় কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর এবং সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা, গণতন্ত্র উচ্ছেদ ও ভাস্কর্য বিরোধীতাকারীদের বিরুদ্ধে এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগ।
মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন, সাবেক চেয়ারম্যান আলহাজ অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু নাছের আদনান ও সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান মুন্সী।
এ সময় পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর রায়হানুর রহমান জনি, মো. শুকু মিয়া, কাউন্সিলর আলাউদ্দিন মুন্সী, রিটন চন্দ্র সাহা, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ আসফাকুল আলম চৌধুরী, প্রচার সম্পাদক মো. শাহজামাল, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির ও মাহবুবুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ্ মৃধা ও জাকির হোসেন, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাধা কান্ত রাজু, পৌর যুবলীগের আহ্বায়ক হায়দার পারভেজ সুজন উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. জনি চৌধুরী জসিম, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শুকুর আলম শুভ, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন, সাধারণ সম্পাদক আবু ইউসুফ মোহন গাজী, সহ-সভাপতি মো. মমিন, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন আলমসহ পৌর আওয়ামী লীগের কার্যকরী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
৯ ডিসেম্বর, ২০২০।