আমরা মুক্তিযোদ্ধার সন্তান চাঁদপুর জেলা শাখার মানববন্ধন

স্টাফ রিপোর্টার
আমরা মুক্তিযোদ্ধার সন্তান, চাঁদপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) সকালে শহরের শপথ চত্বর মোড়ে তা অনুষ্ঠিত হয়।
জেলা শাখার সভাপতি ও কেন্দ্রিয় যুবলীগ সদস্য জাফর ইকবাল মুন্নার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েলের পরিচালনায় বক্তারা বলেন, আমরা যারা এখানে আছি তারা, সবাই মুক্তিযোদ্ধার সন্তান। আমাদের পিতারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সেদিন স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে জীবন বাজি রেখে। বঙ্গবন্ধুর ডাকে ও নেতৃত্বে মুক্তিযুদ্ধারা যুদ্ধ করে স্বাধীনতা এনেছে। যখন ইরাক-কুয়েতে যুদ্ধ হয়েছে তখন সে দেশে ভাস্কর্য ভাংচুর করেছে সাদ্দাম। তার পরিণতি কি হয়েছে বিশ্ববাসী দেখেছে। বঙ্গবন্ধুর কণ্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন হচ্ছে। তা দেখে স্বাধীনতা বিরোধী চক্র প্রতিহিংসা করে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করেছে। আমাদের দেশে দৃশ্যমান পদ্মা সেতুসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। মৌলবাদী চক্র তা সহ্য, করতে না পেরে কুষ্টিয়ায় বঙ্গন্ধুর ভাস্কর্য ভাংচুর করেছে। আমরা তাদের আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই।
এ সময় আরো বক্তব্য রাখেন আমরা মুক্তিযুদ্ধার সন্তান জেলা শাখার সহ-সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক মাহতাব হোসেন রাসেল, সৈয়দ লুৎফুর রহমান এসেলার, সাংগঠনিক সম্পাদক আসাদুজামান সোহাগ, সদস্য তামিম হাসান, সদর উপজেলা শাখার সভাপতি সুমন সরকার জয়, সাধারণ সম্পাদক অপু চৌধুরী, সহ-সভাপতি আয়শা আক্তার শ্যামলী, পৌর কমিটির সভাপতি কাউসার আহমেদ, সাধারণ সম্পাদক আতিকুর রহমান সোহান ভূঁইয়া প্রমুখ।
৯ ডিসেম্বর, ২০২০।