স্টাফ রিপোর্টার
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চাঁদপুর জেলা প্রসাশনের আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, ৭ কোটি মানুষের আশা-আকাক্সক্ষা ও মুক্তির লক্ষ্যে দেশ স্বাধীনের জন্য নিজের প্রাণের তোয়াক্তা না করে নেতৃত্ব দিয়েছেন। স্বাধীনতার পূর্বে সমগ্র বাংলাদেশে ক্ষমতায় না থেকেও দেশ পরিচালিত হয়েছিল জাতির জনকের নেতৃত্বে। জাতির জনকের মহান আদর্শ, তার কৃতিত্ব প্রজন্মের কাছে তুলে ধরতে আজ ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালন করা হচ্ছে। দেশ স্বাধীনের পর দীর্ঘ ২১ বছর জাতির পিতাকে নিয়ে সব প্রকার প্রচার-প্রচারণা বন্ধ ছিল।
তিনি আরো বলেন, সেনাবাহিনী, পুলিশ ও নৌ-বাহিনীসহ সব দপ্তরের বাঙালি অফিসার থেকে পাকিস্তানী অফিসার বেশি ছিল। বিশাল এক ব্যাবধান ছিল পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে। পূর্ব পাকিস্তানের সম্পদ সেসময় পশ্চিম পাকিস্তানে চলে যেত। জাতির পিতা সেদিন ১৮ মিনিটের বেশি যে ভাষণ দিয়েছিলেন তা ছিল অলিখিত। তিনি তার সব কর্মকান্ড ও স্বাধীনতার বিষয়ে সবকিছু অর্নগল বলেছিলেন ভাষণে। জাতির জনকের ভাষণ ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের স্কীকৃতি দিয়েছে। প্রধানমন্ত্রী ঘোষিত ভাষণ বাস্তবায়ন করতে পারলে আমাদের জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন হবে।
তিনি বলেন, আজ দিবসটি পালন করাই নয়, আমাদের প্রজন্মকে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে জানানো। ‘৭৫ এর পর যাদের জন্ম হয়েছে তারা সঠিক ইতিহাস জানে না। তাদের বঙ্গবন্ধু সম্পর্কে জানাতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশকে সোনার সাথে তুলনা করেছেন। তাই তিনি বাংলায় বসেই আমার সোনার বাংলা লিখেছিলেন। জাতিকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে। জাতির পিতা জাতিকে ঐক্যবদ্ধ করতে সেদিন লাখো জনতার উপস্থিতিতে ভাষণ দিয়েছেন। জাতির পিতার স্বপ্নের অসমাপ্ত কাজগুলো করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ ও সাংবাদিক এমআর ইসলাম বাবুর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, সিভিল সার্জন ডা. মো. সাহাদাত হোসেন, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ।
০৯ মার্চ, ২০২৩।
