
স্টাফ রিপোর্টার
বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় চাঁদপুর সদর উপজেলার ডাসাদী বড় সূত্রধর বাড়ি সার্বজনীন হরিসভা ও সার্বজনীন দুুুুর্গা মন্দির প্রাঙ্গণে গতকাল শ্রক্রবার ভোর থেকে শুরু হয়েছে হরিনাম সংকীর্তন ও শ্রীমদ্ভাগবত গীতা পাঠ। হরিনাম সংকীর্তন চলবে শনিবার ভোর পর্যন্ত। আজ শনিবার দুপুরে মহাপ্রভুর ভোগরাজ ও ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
হরিরনাম সংকির্তনে নাম সুধা পরিবেশন করবেন দেশের সুনামধন্য কির্ত্তনীর দল। দলগুলো হচ্ছে- মানিকগঞ্জের নব দিপা সম্প্রদায়, বাবুরহাটের লোকনাথ সংঘ, দাসাদী বলদেব সংঘ ও স্থানীয় গীতা সংঘ।
অনুষ্ঠানে ভক্তবৃন্দের উপস্থিতি কামনা করছেন মন্দির কমিটির সভাপতি লক্ষ্মণ চন্দ্র সূত্রধর ও সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র সূত্রধর।
