
মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের সানকিভাঙ্গা গ্রামে সনাতন ধর্মালম্বীদের ৫ম বার্ষিকী গীতাযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার দিনভর গীতাযজ্ঞ কমিটির সভাপতি চন্দন সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিপন মাস্টারের পরিচালনায় গীতাযজ্ঞ অনুষ্ঠানে গীতা পাঠ করে মুন্সীগঞ্জের তপোবন সংঘ।
দুপুরে গীতাযজ্ঞ অনুষ্ঠান পরিদর্শন করেন জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী গাজী মুক্তার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি দেওযান জহির, সাধারণ সম্পাদক কাজী মো. শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সরকার মুকুল, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাড. আক্তারুজ্জামান, গীতাযজ্ঞ কমিটির উপদেষ্টা বাবু মনতোষ মজুমদার, কৃষ্ণ পন্ডিত, কালু চন্দ্র বসাক, সুজন মাস্টারসহ হিন্দু ধর্মালম্বী নারী-পুরুষ ভক্তবৃন্দ।
