মতলব উত্তর ব্যুরো
পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম একদিনের সফরে আজ সোমবার মতলব উত্তর উপজেলায় আসছেন। তিনি সোমবার (৮ নভেম্বর) সকাল ১০টায় মতলব উত্তর উপজেলা কমপ্লেক্স মাঠে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। সকাল পৌনে ১০টায় ২০২১-২২ অর্থ বছরে রবি-২০২২ মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠান ও কম্বাইন্ড হারভেস্টার বিতরনের উদ্বোধন করবেন।
বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সমূহের লাইব্রেরীতে বই প্রদান করবেন। বিকাল ৩টায় মতলব দক্ষিণ উপজেলা অডিটরিয়ামে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। বিকালে ঢাকার উদ্দেশ্যে মতলব ত্যাগ করবেন।
০৮ নভেম্বর, ২০২১।
