প্রধান অতিথি ত্রাণমন্ত্রী

মতলব দক্ষিণ ব্যুরো :
জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ রোববার বিকাল ৩টায় মতলব সরকারি ডিগ্রি কলেজ মাঠে বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ত্রাণমন্ত্রীর বড় ছেলে, আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিন ও সভা পরিচালনা করবেন সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।
