প্রধান অতিথি বাহাদুরপুরের হাজি মুবিন উদ্দিন আহমাদ নাওশীন মিয়া
মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলার ঐতিহাসিক নিউ হোস্টেল মাঠে আজ রোববার ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন বাহাদুরপুরের পীরে কামেল হাজি মুবিন উদ্দিন আহমাদ নাওশীন মিয়া।
বিশেষ অতিথি হিসেবে ওয়াজ করবেন মান্দারী আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মাও. নেছার আহম্মেদ, মাও. আলী আনসারী, আলহাজ মাও. কবির আহম্মেদ ও আলহাজ মাও বায়েজীদ হোসাইন সালেহী। মাহফিলে সভাপতিত্ব করবেন মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম নূরু ও পরিচালনা করবেন মাওলানা পীরজাদা আফছার উদ্দিন।
