
চাঁদপুরে কমিউনিটি পুলিশের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। -ইল্শেপাড়
কমিউনিটি পুলিশকে আরো উন্নত ও গতিশীল করা হবে : -সুজিত রায় নন্দী
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সুজিত রায় নন্দী বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে কমিউনিটি পুলিশকে আরো উন্নত ও গতিশীল করা হবে। কমিউনিটি পুলিশ বাংলাদেশ বিভিন্ন পাড়া-মহল্লায় আইনশৃংখলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করে যাচ্ছে। এতে করে চুরি, ছিনতাই ও মাদকের প্রবণতা অনেকটা কমে এসেছে। আমরা চাই চাঁদপুরের কমিউনিটি পুলিশ জেলার আইন-শৃংখলা নিয়ন্ত্রণে সজাগ থাকবে। তিনি জননেত্রী শেখ হাসিনার জন্য সবার কাছে দোয়া চেয়ে এবং আগামি দিনে দেশকে আরো উন্নত ও সমৃদ্ধশীল করতে নৌকা মার্কায় ভোট চান।
সুজিত রায় নন্দী গত শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের ওয়ারলেছ বাজার সিটি কলেজ মিলনায়তনে কমিউনিটি পুলিশের সদস্যদের মাঝে জননেত্রী শেখ হাসিনার পক্ষে শীতবস্ত্র বিতরন কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জি. আব্দুর রব ভূঁইয়া, অজয় কুমার ভৌমিক, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, সাংস্কৃতিক সম্পাদক অ্যাড. জসীম উদ্দিন ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অ্যাড. জসীম উদ্দিন পাটওয়ারী, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সুফি খায়রুল আলম খোকন, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শেখ মনির হোসেন বাবুল, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল, সাবেক সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান পাটওয়ারী।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম নয়ন, যুবলীগ নেতা মো. শাহজাহান মিয়া, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ শরীফ আহমেদ, যুগ্ম-আহ্বায়ক মাইনুল ইসলাম মনির, মো. জাহাঙ্গীর মিয়াজী, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক সুজন সরকার, সদর উপজেলা যুবলীগের সাবেক সদস্য মো. লিটন খান, পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আসলাম গাজী, আ.লীগ নেতা হজল প্রধানীয়া, ফজলু মিজি, ইব্রাহীম ইউনিয়ন যুবলীগ নেতা রাসেল খান, যুবলীগ নেতা জাহিদ মল্লিক, প্রজন্ম লীগ নেতা তিমির সাহা প্রমুখ।
