প্রেস বিজ্ঞপ্তি
আজ রোববার সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সদস্য সচিব, মহান মুক্তিযুদ্ধের বিজয় মেলার মাঠ মঞ্চ কমিটির আহ্বায়ক, চতুরঙ্গের ভাইস
চেয়ারম্যান, বর্ণচোরা নাট্য গোষ্ঠীর সাবেক সভাপতি, রংধনু শৃজনশীল সংগঠনের সহ-সভাপতি মরহুম ইয়াহিয়া কিরনের স্মরণ সভা অনুষ্ঠিত হবে। আজ বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে চাঁদপুর জেলা সাংস্কৃতিক চর্চা কেন্দ্র, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও থিয়েটার ফোরামের আয়োজনে স্মরণ সভায় উপস্থিত থাকার জন্য সকল সাংস্কৃতিক ও সুশীল সমাজের ব্যক্তিদের আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।
উল্লেখ্য, চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনে সবার শ্রদ্ধাভাজন, প্রিয় মুখ শহরের মুন্সেফ পাড়ার বাসিন্দা ইয়াহিয়া কিরণ (৬৫) গত ২৭ জানুয়ারি দিনগত রাত সোয়া ১টায় হাজী মহসীন রোডস্থ প্রিমিয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি রাত সাড়ে ১০টার দিকে তিনি বুকের ব্যাথা অনুভব করলে তাকে শহরের হাজী মহসিন রোডস্থ প্রিমিয়ার হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্নালিল্লাহি—–রাজিউন)।
ইয়াহিয়া কিরণ দৈনিক ইত্তেফাকের সাংবাদিক মরহুম জাকারিয়া মিলন এবং চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাক ও বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া জীবনের ছোট ভাই। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
২৮ ফেব্রুয়ারি, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- আজ মরহুম ইয়াহিয়া কিরনের স্মরণ সভা
