আজ যুবলীগ নেতা লতিফ কবিরাজের ২য় মৃত্যুবার্ষিকী

 

হাইমচর ব্যুরো
আজ ১ ফেব্রুয়ারি হাইমচর উপজেলা যুবলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও জেলা যুবলীগ সদস্য মরহুম আব্দুল লতিফ কবিরাজের ২য় মৃত্যুবার্ষিকী।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সোমবার মরহুমের কাটাখালি এলাকার নিজ বাড়িতে দোয়া কোরআন খানি ও মিলাদ অনুষ্ঠিত হবে। এছাড়া আগামি ১৪ ফেব্রুয়ারি মরহুম লতিফ কবিরাজের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী।
মরহুমদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন মরহুম লতিফ কবিরাজের ছোট ভাই, হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিয়াদ।
০১ ফেব্রুয়ারি, ২০২১।