চাঁদপুরে অমুক্তিযোদ্ধাকে তালিকা থেকে বাতিল চেয়ে মানববন্ধন

 

স্টাফ রিপোর্টার
চাঁদপুর শান্তি কমিটির সভাপতি ছোট লতিফ খানের সহযোগী, অমুক্তিযোদ্ধা, চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের চাপিলা গ্রামের মো. মুছলেহুর রহমানকে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাতিল করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় সদর উপজেলার অডিটোরিয়ামের সামনে আমরা সচেতন নাগরিক ঐক্যের ব্যানারে মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে রকু মিজি, মুছলেহুর রহমানের মেজো ভাই মাহবুবুর রহমান, আব্দুল মালেক মিয়াজী, সৈয়দ গোলদার, লোকমান গোলদার, শাহনেওয়াজ গোলদারসহ কয়েকজন নারী ও উপস্থিত ছিলেন।
এছাড়া এ বিষয়ে মুছলেহুর রহমানের মেজো ভাই মাহবুবুর রহমান লিখিতভাবে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন।
০১ ফেব্রুয়ারি, ২০২১।