আজ সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে প্রয়াত পীযূষ কান্তি রায় চৌধুরীর স্মরণসভা

প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক সমকালের দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে যিনি সমকাল সুহৃদ সমাবেশের চাঁদপুর জেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী বিশিষ্ট কবি, সাহিত্যিক, লেখক, গীতিকার প্রয়াত পীযূষ কান্তি রায় চৌধুরীর স্মরণে আজ শুক্রবার বিকেল ৩টায় চাঁদপুর জেলা সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে স্মরণ সভার আয়োজন করা হয়েছে। সমকালের সুহৃদদের এই আয়োজনে সুহৃদরা ছাড়াও বিশিষ্ট রাজনীতিক, সামাজিক, সাংস্কৃতিক ও লেখক, শিক্ষক, সাংবাদিক নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন।
এই স্মরণ সভায় যথাসময়ে সুহৃদ সমাবেশের সব সদস্য ও আমন্ত্রিত অতিথি ছাড়াও সর্বস্তরের শুভানুধ্যায়ীদের উপস্থিতি কামনা করেছেন সুহৃদ সমাবেশের নব-নির্বাচিত সভাপতি ডা. পীযূষ কান্তি বড়–য়া, সাধারণ সম্পাদক মো. খায়রুল আহ্ছান সুফিয়ান এবং সমকালের চাঁদপুর জেলা প্রতিনিধি ও সুহৃদ সমাবেশের জেলা সমন্বয়কারী ইকবাল হোসেন পাটোয়ারী।