মহামায়া পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে জুনিয়র ইঞ্জিনিয়রের যোগদান

সজীব খান
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ আওতাধীন মহামায়া পল্লী বিদ্যুৎ সমিতির উপ-কেন্দ্রের নতুন জুনিয়র ইঞ্জিনিয়র যোগ দিয়েছেন। গত ১৩ জানুয়ারি ইঞ্জি. প্রশান্ত কুমার দে তার নতুন কর্মস্থলে যোগদান করেন।
ইঞ্জি. প্রশান্ত কুমার দে ১৯৮০ সালে এসএসসি পাস করে বিভিন্ন স্থানে চাকরি করে ১৯৮৫ সালের যশোরের মনিরামপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে যোগদান করেন। সেখান থেকে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি এবং সর্বশেষ চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে যোগদান করেন। ইঞ্জি. প্রশান্ত মাগুরা সদর জন্মগ্রহণ করেন। তার বাবা মৃত প্রমথ দে ও মা মৃত শান্তি রানী দে। তিনি ১ মেয়ের জনক।
ইঞ্জি. প্রশান্ত কুমার দে বলেন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সব গ্রহকদের সঠিক সেবা নিশ্চিত করাই আমার একমাত্র লক্ষ্য। গ্রাহকরা যাতে কোনভাবে হয়রানি না হয়, সেদিকে খেয়াল রেখেই আমি কাজ করবো। চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির একটি সুনাম রয়েছে। এ সুনাম যাতে অক্ষুণœ থাকে সেদিকে সব সময় খেলায় রাখা হবে।
তিনি বলেন, বর্তমান সরকার যেভাবে পল্লী বিদ্যুতের গ্রাহকদের সেবার মান শতভাগ নিশ্চিত করার ঘোষণা দিয়েছে, সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। ইচ্ছে থাকলে উপায় হয়, তাই আমরা ও সে কথার বাস্তাবতার প্রতিফলন ঘটাতে চেষ্টা করছি। সরকারের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার অঙ্গীকার অতিদ্রুত বাস্তবায়ন করা হচ্ছে। পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকরা যাতে হয়রানি না হয়, সেদিকে সব সময় নজর রাখা হবে। আমার অফিসের একটাই লক্ষ্য, তা হচ্ছে, দ্রুত কাজ শেষ করা, দ্রুত বাস্তবায়ন করা। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দিতে পারলেই আমরা সন্তুষ্ট। এজন্য সমিতির সব গ্রাহকের সহযোগিতা একান্ত কামনা করেছেন তিনি।