আজ সাংবাদিক হাবিব খানের পিতার ১০ম মৃত্যুবার্ষিকী


প্রেস বিজ্ঞপ্তি
আজ মঙ্গলবার চাঁদপুর প্রেসক্লাবের সদস্য ও বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভি’র চাঁদপুর প্রতিনিধি মো. হাবিবুর রহমান খানের পিতা পুরাণবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আব্দুল করিম খানের ১০ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ বাদআছর বাসস্ট্যান্ড গৌর-এ-গরিবা জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মিলাদে সব আত্মীয়-স্বজন ও দ্বীনদার মুসলমানদের উপস্থিত থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনায় অংশ নিতে মরহুমের পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানিয়েছেন মরহুমের বড় ছেলে সাংবাদিক হাবিবুর রহমান খান।
উল্লেখ্য, ২০০৯ সালের ৩০ এপ্রিল সকাল সাড়ে ৯টায় মুন্সেফ পাড়াস্থ নিজ বাসভবনে আলহাজ আব্দুল করিম খান ইন্তেকাল করেন।