আজ হাজীগঞ্জ পৌরসভায় শিশু বিনোদন অঙ্গণ’র উদ্বোধন

বিজয় দিবসে শিশুদের জন্য পৌর মেয়রের উপহার

মোহাম্মদ হাবীব উল্যাহ্
মহান বিজয় দিবসে শিশুদের জন্য উপহার হিসেবে ‘শিশু বিনোদন অঙ্গণ’ এর উদ্বোধন করবেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন। আজ সোমবার বিকাল তিনটায় উৎসবমুখর পরিবেশে শিশু-কিশোরদের সাথে নিয়ে পৌর প্রাঙ্গণে অবস্থিত এ বিনোদন কেন্দ্রের উদ্বোধন করবেন তিনি।
পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলমের দিক-নির্দেশনায় অত্যন্ত মনোরম পরিবেশে এবং শিশুদের জন্য খেলা উপযোগী করে তোলা হয়েছে এ শিশু বিনোদন অঙ্গণ। প্রাকৃতিক ও কৃত্রিম পরিবেশ শিশুদের মনকে উচ্ছ্বসিত করে তুলবে এ বিনোদন অঙ্গণ। এছাড়া এখানে প্রতিদিন বিকেল হলেই শত-সহস্র পাখির কিচির-মিচির শব্দে মুখরিত হয়ে উঠে পৌর প্রাঙ্গণ। যা শিশুদের কাক্সিক্ষত চিত্ত-বিনোদনে সহায়ক হবে।