
মতলব উত্তর ব্যুরো
চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদের স্ত্রী রহিমা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজেউন)। গতকাল রোববার ভোর সাড়ে ৫টায় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। পরে মরহুমার নিজ বাড়ি মতলব উত্তর উপজেলার সুজাতপুর গ্রামের বাড়িতে মরদেহ আনা হয়।
মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্বামী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি উপজেলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস এবং ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু (বাতেন) এর ভাবী। মরহুমার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।
গতকাল রোববার বাদ আছর সুজাতপুর ডিগ্রি কলেজ মাঠে মরহুমার জানাযা অনুষ্ঠিত হয়েছে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন হয়। জানাযা পড়ান মাও. মো. ইব্রাহিম।
জানাযার আগে শোক প্রকাশ করে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন, এমএ ওয়াদুদের পরিবারের সাথে আমার পারিবারিক সম্পর্ক ছিলো। তার স্ত্রী মরহুমা একজন আন্তরিক এবং উন্নত আচরণের লোক ছিলেন। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, আমিন। যখনই ওয়াদুদ ভাইয়ের বাসায় যেতাম বা তারা আসতেন তখন মরহুমা অত্যন্ত নম্র ও ভদ্রভাবে কথা বলতেন। দেখেই তিনি সালাম প্রদর্শন করতেন। আমি তার আত্মার শান্তি কামনা করি।
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নূরুল আমিন রুহুল বলেন, ওয়াদুদ ভাই একজন বড় মনের মানুষ। আজ তিনি স্ত্রী হারানোর শোকে শোকাহত। আমার জানামতে তার স্ত্রী মরহুমা একজন আদর্শবান মহিয়াসী নারী ছিলেন। একজন নেতার জন্য এরকম স্ত্রী অতি গুরুত্বপূর্ণ। আমি দোয়া করবো মহান আল্লাহতায়ালা যাতে মরহুমাকে বেহেস্তে নসিব করুন, আমিন।
জানাযায় আরো অংশগ্রহণ করেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গণি পাটোয়ারী, মরহুমার স্বামী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ ওয়াদুদ, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, মতলব দক্ষিণ উপজেলা চেয়ারম্যান এএইচএম গিয়াস উদ্দিন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ উল্লাহ মাস্টার, সিরাজুল ইসলাম লস্কর, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, বাগানবাড়ি ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নান্নু মিয়া, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, ফতেপুর পূর্ব ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু বাতেন, ছেঙ্গারচর পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস ছাত্তার, মতলব উত্তর উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সাধারণ সম্পাদক কাজী শরীফ, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল-মাহমুদ টিটু মোল্লা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহজালাল মাস্টার, ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুব হোসেন প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী হাজি মো. শেখ ফরিদ, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন, জেলা উপজেলা থেকে আগত মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
