মনিরুল ইসলাম মনির
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জরিপে সততা ও যোগ্যতার বিচারে চাঁদপুর-২ আসনে আবারো বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ও নৌকার টিকিট পেলেন গরিব-দুঃখী গণমানুষের প্রাণের নেতা, মতলববাসীর প্রিয় মুখ, চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের উন্নয়নের রূপকার, অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, রাজপথের আন্দোলন সংগ্রামের সাহসী মুজিব সৈনিক, জাতির জনক বঙ্গবন্ধুু শেখ মুজিবুর রহমান ও মুজিবকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও আদর্শের আদর্শিত ব্যক্তিত্ব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।
গতকার রোববার দলের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ তার হাতে দলীয় মনোনয়নের চিঠি তুুলে দেন।
যিনি একজন সাদা মনের মানুষ, পরোপকারী, যিনি প্রতিহিংসার রাজনীতি করেন না। যিনি ভালবাসা ও উন্নয়ন দিয়ে মতলববাসীর সর্বস্তরের জনতার গর্ব ও অহংকার আশার-আকাক্সক্ষার প্রদীপ হয়েছেন। যিনি মেহনতী ও শ্রমজীবী খেটে খাওয়া সাধারণ নিরীহ মানুষের সুখ-দুঃখের সর্বসময়ের সাথী।
দিন-রাত নিজের আরাম-আয়েশকে বিসর্জন দিয়ে বিশ্ব সেরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সর্বস্তরের জনতার দুয়ারে দুয়ারে গিয়ে উঠান বৈঠক করে নৌকার ভোট চেয়ে বিজয় নিশ্চিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ এবং আওয়ামী লীগের রাজনীতি শক্তিশালী করার লক্ষ্যে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।
তিনি এমনই একজন ব্যক্তিত্ব যিনি সকালে ঘুম থেকে উঠে মহান আল্লাহ ও রাসূলকে স্মরণ করে হাসি মুখে বেরিয়ে যান অসহায় মানুষের সেবা ও সামাজিক, সাংস্কৃতিক ও দলীয় সাংগঠনিক কর্মকা-ে। জনস্বার্থে সব উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে তিনি। সবার মাঝে হয়ে উঠেছেন এক জনপ্রিয় ও জননন্দিত নেতা।
চাঁদপুর-২ নির্বাচনী এলাকায় ভালবাসা ও উন্নয়নের ছোঁয়ায় বিএনপির ঘাঁটি ভেঙে আওয়ামী লীগের দূর্গ তৈরীর রূপকার ও উন্নয়নের কারিগর মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম আবারও দলীয় প্রতিক নৌকা পাওয়ায় মতলব উত্তর ও মতলব দক্ষিণ নির্বাচনী এলাকায় আনন্দের বন্যা বইছে।
শহর ও প্রত্যন্ত গ্রামাঞ্চলে চলছে মিষ্টি মুখ। জননেত্রী শেখ হাসিনাসহ মনোনয়ন বোর্ডের নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও দোয়া ও আশীর্বাদ করেছেন চাঁদপুর-২ নির্বাচনী এলাকার জনগণ।
চাঁদপুর-২ আসনে আবারও নৌকার বিজয় নিশ্চিত করতে বঙ্গবন্ধুুর আদর্শ বুকে ধারণ করে স্বাধীনতার স্বপক্ষের নেতা-কর্মীদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সব ভেদাভেদ ভুলে গিয়ে নৌকাকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন তিনি।
বাংলার উন্নয়নের কারিগর, মহিয়সী নেত্রী বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আবারো সাধারণ মানুষকে নৌকায় ভোট দিতে ঐক্যবদ্ধ করে চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে এমনটিই মনে করেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।
দেশের উন্নয়নের কথা ভেবে তিনি সবাইকে আবারো নৌকার বিজয়ের মাধ্যমে উন্নয়নের কারিগর, ডিজিটাল বাংলার রূপকার, মাদার অব হিউম্যানিটি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমজনতাকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- আবারো চাঁদপুর-২ আসনে নৌকার মাঝি মায়া চৌধুরী
Post navigation
