স্টাফ রিপোর্টার
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমিন রুহুলের কণ্ঠস্বর নকল করে ফোনের কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে মতলব উত্তর ও দক্ষিণ থানায় দু’টি জিডি করা হয়। মতলব উত্তর থানায় জিডি দায়ের করেন মো. আবু হানিফ অভি। তিনি মতলব উত্তর উপজেলার আইঠাদি পাঁচানী গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে। ব্যক্তিগতভাবে তিনি সংসদ সদস্য নুরুল আমিন রুহুলের ঘনিষ্ঠজন ও স্থানীয় আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত। জিডি নং ৮৩৬। অপরদিকে দক্ষিণ থানায় জিডি দায়ের করেন বাদল ফরাজী। জিডি নং ৯১১।
দায়ের করা জিডিতে মো. আবু হানিফ অভি উল্লেখ করেন, চাঁদপুর-২ আসন থেকে নির্বাচিত হওয়ার পর মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলায় মাদক, চাঁদাবাজি, নারী উত্ত্যক্তকরণ ও বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছেন। রাজনৈতিক ও সামাজিকভাবে সাংসদকে হেয় করার জন্য এবং শান্ত মতলবকে অশান্ত করে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য গত সোমবার রাত সাড়ে ১১টায় কতিপয় মাদক ব্যবসায়ী তাঁর (সাংসদ) কণ্ঠ নকল করে তথ্যপ্রযুক্তির সহায়তায় ফেসবুকের আটটি আ
ইডি থেকে ফোনের কথাবার্তা ফেসবুকসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এতে স্থানীয় দলীয় নেতা-কর্মী ও এলাকাবাসীর মাঝে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে কেউ এ ঘটনা ঘটালে তার বা তাদের বিরুদ্ধে সঠিক তথ্যপ্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জিডিতে উল্লেখ করা হয়।
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট আইনজীবী মো. নুরুল আমিন রুহুল জানান, তিনি সাংসদ হওয়ার পর এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ করেন। মাদক নির্মূলসহ বিভিন্ন সামাজিক অপরাধমূলক কর্মকান্ড রোধে কঠোর পদক্ষেপ নিয়েছেন। তিনি অভিযোগ করেন, তার এসব ভালো ও ইতিবাচক কর্মকান্ডে ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্রমূলক তার কণ্ঠ নকল করে ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এর আগে গত অক্টোবরেও অনুরূপভাবে তার কণ্ঠস্বর নকল করে ফোনালাপের অডিও ভাইরাল করে ওই মহলটি। এ ব্যাপারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে মামলা করবেন।
জানতে চাইলে মতলব উত্তর থানার ওসি মো. নাসির উদ্দিন মৃধা বলেন, এ ব্যাপারে থানায় গত মঙ্গলবার রাতে তার থানায় একটি জিডি করা হয়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- আবারো নুরুল আমিন রুহুল এমপির কণ্ঠ ভাইরাল
Post navigation
