স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান বাংলাদেশ কারিগির শিক্ষা বোর্ডের সচিব হিসেবে
বদলি হওয়ায় বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত সোমবার দুপুর ১টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে এসএসসি’৯৫ ব্যাচ চাঁদপুর জেলার উদ্যোগে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এছাড়া বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। মতবিনিময়কালে আব্দুল্লাহ আল মাহম্মুদ জামান চাঁদপুর জেলা এসএসসি’৯৫ ব্যাচ যখনই বড় কিছু করবে বন্ধুত্বের টানে আমি চলে আসবো। চাঁদপুরের মানুষের এমন ভালোবাসা দেখে আমাকে অন্য জেলার মানুষ মনে হয় না। চাঁদপুরের মানুষ খুব সহজেই আমাকে আপন করে নিয়েছে। আমিও সব সময় এ জেলার মানুষকে আপন করে নিতে চেয়েছি।
এসময় উপস্থিত ছিলেন এসএসসি ৯৫ ব্যাচের ফেরদৌস মোর্শেদ জুয়েল, কে এম মাসুদ, মাহরুফ আনাম, অ্যাড. বিশ্বজিত কর রানা, মাহমুদ হাসান কবির, গোলাম মোস্তফা হিমেল, জহিরুল হক সুমন, বিল্লাল, কার্তিক সরকার, আরিফ খান, জুয়েল, জহির প্রমুখ।
২৩ জুন, ২০২১।
