হাজীগঞ্জ ব্যুরো
মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ভার্চুয়াল প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়ার সভাপতিত্বে সোমবার (৭ ডিসেম্বর) বিকালে অনলাইনে (ভার্চুয়াল) মাধ্যমে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশ নেন পৌর মেয়র আ.স.ম মাহবুব উল আলম লিপন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারবিন মিলি, মুক্তিযোদ্ধা আবু তাহের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম সোয়েব আহমেদ চিশতী, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শামসুল আলম পাটওয়ারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জাকির হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তাফিজুর রহমান।
শিক্ষকদের মধ্যে অনলাইন সভায় অংশগ্রহণ করেন হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু সাইদ, হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়রে প্রধান শিক্ষক মো দেলোয়ার হোসেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য খালেকুজ্জামান শামীমসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
সভায় মহান বিজয় দিবস যথাযথভাবে পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। তবে করোনাভাইরাসে মহামারি কারণে সরকারি নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি মেনেই দিবসটি পালন করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া।
৯ ডিসেম্বর, ২০২০।
