আমান সিএনএন বাংলা টিভি’র প্রতিনিধি


প্রেস বিজ্ঞপ্তি :
দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি আমান উল্যা আমান স্যাটলাইট চ্যানেল সিএনএন বাংলা টিভি (এইচডি)-এর চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ লাভ করেছেন। গত ৭ ডিসেম্বর সিএনএন বাংলা টিভি কার্যালয়ে চ্যানেলের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক শাহী আল মামুন ও পরিচালক আল-আমিন চৌধুরী উপস্থিতিতে তাকে নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান করা হয়।
সাংবাদিক আমান উল্যা আমান দৈনিক ভোরের কাগজ, এশিয়ান এইজ ও দৈনিক চাঁদপুর প্রবাহের অফিস প্রধান হিসেবে ফরিদগঞ্জের দায়িত্বরত। এছাড়া তিনি অনলাইন নিউজ পোর্টাল বিডিখবর, বিডিনিউজ ও বিডি কারেন্ট নিউজ টুয়েন্টিফোর ডটকমের চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। আমান উল্যা আমান জেলার টেলিভিশন সাংবাদিক ফোরামসহ জেলায় কর্মরত সব টেলিভিশন সাংবাদিক ও ক্যাবল অপারেটরদের সহযোগিতা কামনা করেছেন।