আলগী উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

হাইমচর ব্যুরো
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে তৃণমূল পর্যায় থেকে শক্তিশালী ও ঐক্যবদ্ধভাবে গড়ে তোলার লক্ষ্যে এবং সরকার বিরোধী সব আন্দোলন-সংগ্রামকে গতিশীল রাখতে হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিক।
রোববার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনের ২য় অধিবেশনে হাইমচর উপজেলার ২নং আলগী উত্তর ইউনিয়নের বিএনপির সভাপতি জয়নাল আবেদীন মাস্টার ও সাধারণ সম্পাদক মো. নজির দেওয়ান উত্তর আলগী ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
এতে সভাপতি আব্দুর রহমান পাটওয়ারী, সাধারণ সম্পাদক খোকন মৃধা, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, সহ-সভাপতি মো. জাকির হোসেন খাঁন, হাফিজ উল্লাহ পাটওয়ারী, যুগ্ম-সাধারণ সম্পাদক মনির হোসেন পাটওয়ারী ও সহ-সাংগঠনিক সম্পাদক সেলিম খাঁনকে মনোনীত করা হয়।
২৮ ডিসেম্বর, ২০২০।