ফরিদগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

ফরিদগঞ্জ ব্যুরো
করোনা সচেতনতা সৃষ্টি ও সড়ক দুর্ঘটনা রোধে ফরিদগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযান করেছে। রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কে ফরিদগঞ্জ টিএণ্ডটি মোড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এসময় মাস্ক ব্যবহার না করায় দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৯টি মামলায় ৮২০০ টাকা জরিমানা করেন এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় গাড়ির ফিটনেস ও গাড়ি চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৭ টি মামলায় ৩৭০০ টাকা জরিমানা করা হয়।
এই বিষয় সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার জানান, সড়কে দুর্ঘটনা রোধে ও করোনা মোকাবেলায় মাস্ক ব্যবহারে সচেতনতায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
২৮ ডিসেম্বর, ২০২০।