তারেক রহমান বীরের বেশে অচিরেই দেশে ফিরবেন
……………….আলহাজ আজিজুর রহমান আজিজ
প্রেস বিজ্ঞপ্তি
গতকাল বুধবার বিকালে ভান্ডারি মহলে উপজেলা বিএনপি’র কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজু মেম্বারের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারীর উপস্থানায় এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে আজিজুর রহমান আজিজ বলেন, বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির প্রাণপুরুষ, তৃণমূল রাজনীতির ধারক-বাহক, দেশ, মা, মাটি ও মানুষের সন্তান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার প্রতীক দেশমাতা বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসুরী তারেক রহমান বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক। তিনি যাতে দেশে ফিরতে না পারে এ নিয়ে চলছে নানা রকমের ষড়যন্ত্র চলছে। কিন্তু কোন প্রকার ষড়যন্ত্র তারেক তারেক রহমানের জনপ্রিয়তা কমানো যাবে না। অচিরইে তিনি বীরের বেশে বাংলাদেশে ফিরবেন। ৫৫তম জন্মদিন উপলক্ষে আলোচনা শেষে তারেক রহমানের সুস্বাস্থ্য ও সার্বিক সাফল্য কামনা করা হয়। তিনি আসামিদিনের সকল কর্মসূচী বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদের নেতৃত্বে সপল করার জন্য নেতাকর্মীদেও প্রতি আহবান জানান।
এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফরেত কামনা, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্বাস্থ্য কামনা, প্রয়াত আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত ও সদ্য প্রয়াত বিএনপি’র ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক সেলিম পাটওয়ারী, কৃষক দলের মাওলানা ইদ্রিস পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইকবাল হোসেন পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ফজলুর রহমান, যুগ্ম-আহ্বায়ক এম এ কাইয়ুম, পৌর বিএনপি’র সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহমেদ পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম মাহমুদ রাঢ়ী, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হারুন পাঠান, পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক পেয়ার আহমেদ, ইউনিয়ন বিএনপি’র জাকির হোসেন-১৬, জাকির হোসেন-১৫,উপজেলা ছাত্রদলের সুজন আখন্দ, ইয়াসিন শেখ, শাহাদাৎ হোসেন, সোহেল রানা, চান্দ্রা কলেজ ছাত্রদলের সভাপতি মহিন আহমেদ ভুইয়া, স্বেচ্ছাসেবক দলের আব্দুল কাদির, ফরিদ হোসেন, নান্টু মিয়া, ছাত্রদলের রুম্মান, হোসেন প্রমুখ।
