
নিজস্ব সংবাদদাতা
দৈনিক আলোকিত চাঁদপুরের সহযোগী প্রতিষ্ঠান আলোকিত ফাউন্ডেশনের উদ্যোগে চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং অঞ্চল-১ এর সদস্যসহ অন্যান্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় দৈনিক আলোকিত চাঁদপুর কার্যালয়ে এ ইফতার সমগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা সরদার আবুল বাসার, দৈনিক আলোকিত চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক মো. জাকির হোসেন, সদস্য মিজান লিটন, এসএম শাহ আলম রবিন, মনির হোসেন, সদস্য ডা. রায়হান, মামুন প্রমুখ।
