বাবুরহাট স্মৃতি ট্রেডার্সের দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ


সজীব খান
চাঁদপুর পৌরসভার বাবুরহাটের মেসার্স স্মৃতি ট্রেডার্স (সিটি) প্রতি বছরের মতো এ বছরও গরিব, অসহায় ও দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে। গতকাল শনিবার সকাল ১০টায় স্মৃতি ট্রেডার্সের স্বত্বাধিকারী আলহাজ মো. মাইনুল ইসলাম মমিন তার স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান থেকে দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, প্রতি বছর রমজান মাস আসলেই চাঁদপুরের বিভিন্ন স্থানের অসহায় ও দরিদ্রদের তালিকা করে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করে থাকি। কারণ এ মাসে অনেক গরিব ও অসহায় মানুষ সারাদিন রোজা রেখে ইফতার করতে কষ্ট হয়। সে কথা চিন্তা করেই প্রতি বছর রমজানের শুরু থেকেই দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করি এবং এতিম ও অসহায়দের মাঝে কাপড় ও নগদ টাকা বিতরণ অব্যাহত রাখি।
উল্লেখ্য, মেসার্স স্মৃতি ট্রেডার্স (সিটি) কমিশন এজেন্ট ও সরবরাহকারী প্রতিষ্ঠান। এখানে দেশি-বিদেশী চাল, পিঁয়াজ, রসুন-আদাসহ যাবতীয় মালামাল পাইকারি ও খুচরা বিক্রি করা হয়।