আলোচনায় বসতে রাষ্ট্রপতিকে বি.চৌধুরীর চিঠি

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে আলোচনা করতে রাষ্ট্রপতি আবদুল হামিদের সময় চেয়ে চিঠি দিয়েছে বিকল্পধারার নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট। সকালে যুক্তফ্রন্টের আহবায়ক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর পক্ষ থেকে জোটের নেতারা চিঠিটি বঙ্গভবনে পৌঁছে দেন।

নিরপেক্ষ প্রক্রিয়ায় নির্বাচন সম্পন্ন করতে তফসিল ঘোষণার আগেই সাত নভেম্বরের মধ্যে আলোচনায় বসতে চায় যুক্তফ্রন্ট। একই বিষয় নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গেও আলোচনার আগ্রহ প্রকাশ করে চিঠি দিয়েছে বিকল্পধারা বাংলাদেশ।

প্রধান নির্বাচন কমিশনারের দপ্তরে সকালে বিকল্পধারার নেতারা চিঠিটি পৌঁছে দেন। আগামী ৯ই নভেম্বরের মধ্যে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসতে চায় বিকল্পধারা।