স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গত শনিবার (২৮ আগস্ট) ঐতিহ্যবাহী শিক্ষা
আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ে সভাপতি মশিউর রহমান মিঠুর সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মো. লোকমান হোসেনের পরিচালনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, গুপ্টি পূর্ব ইউপি চেয়ারম্যান আলহাজ আ. গণি বাবুল পাটওয়ারী, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আব্দুল আউয়াল চৌধুরী, ইউপি সদস্য তোফায়েল আহমেদ বাহার পাটওয়ারী, বিদ্যালয়ের সাবেক নির্বাচিত অভিভাবক সদস্য ও বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুর রহমান রহমত ভেন্ডার, ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক কামরুজ্জামান সবুজ, আকবর হোসেন মনির, আওয়ামী নেতা ইউসুফ ভূঁইয়া, শাজাহান খাঁন, মঞ্জুর ইসলাম বাবুল, ইয়াকুব মিজি, নজরুল ইসলাম স্বপন, রিপন পাটওয়ারী, ছাত্রনেতা শোরব হোসেন বাবলু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. সুমন, নূর হোসেন স্বপন, সেক্রেটারি মনির পাটওয়ারী, মো. হাবিবুর রহমান পাটওয়ারী। এসময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
৩০ আগস্ট, ২০২১।
