দলকে সাংগঠনিকভাবে তৃণমূল থেকে সুসংগঠিত রাখতে হবে
……শেখ ফরিদ আহমেদ মানিক
স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ আগস্ট) সন্ধ্যায় চাঁদপুর শহরের মুনিরা ভবনে মতবিনিময় সভায় প্রধান
অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে। এখন দলে বিভাজন বিরোধ রাখার সময় না। দলকে সাংগঠনিকভাবে তৃণমূল থেকে সুসংগঠিত রাখতে হবে। দেশ ও দেশের মানুষকে বাঁচাতে যে কোন সময় আন্দোলন সংগ্রামের ডাক আসতে পারে, সবাইকে প্রস্তুত থাকতে হবে। যে সব ওয়ার্ডে অংগ সংগঠনের কমিটি নেই, সেই সব ওয়ার্ডে স্ব-স্ব ইউনিটের কমিটি গঠন করতে হবে। সকল ইউনিটের নেতাকর্মীরা মূল দলের সাথে সব বিষয়ে সমন্বয় করবে। দেশের মানুষ স্বৈরাচারের হাত থেকে বাঁচতে বিএনপির দিকে তাকিয়ে আছে। তাই দলের মধ্যে ঐক্য ও সুসংগঠিত হওয়ার বিকল্প নেই।
পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. সলিম উল্ল্যাহ সেলিম, মাহাবুব আনোয়ার বাবলু, দেওয়ান মো. সফিকুজ্জামান, মুনির চৌধুরী, খলিলুর রহমান গাজী, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হাজি মোশারফ হোসেন।
এসময় পৌর বিএনপি ও পৌর এলাকার ১৫টি ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
৩০ আগস্ট, ২০২১।
