মনিরুল ইসলাম মনির
বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ মো. আরিফ উল্যাহ সরকার।
গত শনিবার রাতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে এ উপ-কমিটির অনুমোদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
উপ-কমিটির চেয়ারম্যান করা হয়েছে সংসদ সদস্য একেএম রহমত উল্লাহ, কো-চেয়ারম্যান চৌধুরী খালেকুজ্জামান ও সদস্য সচিব আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম। এতে সদস্য করা হয়েছে ১৬২ জনকে।
তৃতীয় বারের মতো উপ-কমিটিতে যুক্ত হওয়ার বিষয়ে লায়ন আলহাজ মো. আরিফ উল্যাহ সরকার বলেন, আমার প্রাণপ্রিয় নেত্রী দেশরতœ শেখ হাসিনা আমাকে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটিতে তৃতীয় বারের মতো স্থান দিয়ে দলের জন্য কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমি বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানীত সভাপতি দেশরতœ শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের সব নেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
২৩ অক্টোবর, ২০২৩।
