ইউএনওকে হাজীগঞ্জ প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা

হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারকে বদলীজনিত বিদায় সংবর্ধনা দিয়েছে হাজীগঞ্জ প্রেসক্লাব। মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলা ই-সেন্টারে প্রেসক্লাব নেতৃবৃন্দ ইউএনওকে সংবর্ধনা প্রদানকালে ক্রেস্ট প্রদান করেন। সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে ফেনী জেলায় বদলী হয়েছেন।
সংবর্ধনা প্রদানকালে প্রেসক্লাব সদস্য খালেকুজ্জামান শামীম, মো. হাবিবুর রহমান, গাজী সালাউদ্দিন, হাছান মাহমুদ, মো. কামাল হোসেন, মহিউদ্দিন আল আজাদ, এনায়েত মজুমদার, মেহেদী হাছান, পাপ্পু মাহমুদ, গাজী নাছির উদ্দীন, মোহাম্মদ হাবীব উল্যাহ্, সুজন দাস ও হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

০৬ এপ্রিল, ২০২২।