ইকরা মডেল একাডেমির ছাত্র-ছাত্রীদের কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন


প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুর জেলা কিন্ডারগার্টেন ওনার্স এসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০১৯-এর ফলাফল গতকাল ২০ জানুয়ারি প্রকাশ করা হয়েছে। ইক্রা মডেল একাডেমি হতে ১৬০ জন ছাত্র-ছাত্রী বৃত্তি পরীক্ষার অংশগ্রহণ করে মোট ১৪১ জন বিভিন্ন গ্রেডে বৃত্তি পেয়েছে। যার মধ্যে সম্মিলিত মেধা তালিকায় ৫৬ জন, ট্যালেন্টপুল গ্রেডে ২৮ জন, অ+ গ্রেডে ২৫ জন এবং সাধারণ গ্রেডে ৩২ জন বৃত্তি পেয়েছে।
ছাত্র-ছাত্রীদের এ সাফল্যজনক ফলাফলের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া, সব শিক্ষক মন্ডলী, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ এম এ বারী খান, প্রধান উপদেষ্টা কাজী শাহাদাত, শিক্ষা উন্নয়ন কমিটির সভাপতি অ্যাড. জিল্লর রহমান জুয়েল, প্রতিষ্ঠাতা লায়ন গোলাম হোসেন টিটো ও অধ্যক্ষ মো. মিজানুর রহমান।