প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুর জেলা কিন্ডারগার্টেন ওনার্স এসোসিয়েশনের ২০১৯ সালের বৃত্তি পরীক্ষার ফলাফল গতকাল সোমবার বিকাল ৩টায় প্রকাশ করা হয়। এসোসিয়েশনের সভাপতি ফজলুল করিম বাছেতের সভাপ্রধানে অনুষ্ঠানে ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক লায়ন মো. গোলাম হোসেন টিটো।
সাধারণ সম্পাদক জাহেদুর রহমান জহিরের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সভাপতি শেখ মো. হারুনুর রশিদ, মো. জাহাঙ্গীর আলম, সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক আল্লামা মাহফুজ উল্লাহ খান, সাবেক সিনিয়র সভাপতি মো. আকবর হোসেন (মহন) ও পরীক্ষা সচিব মো. আমিনুল ইসলাম।
উপস্থিত ছিলেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আ. মালেক মিয়াজী, মো. মনির হোসেন, বাবুল বণিক, উপ-পরীক্ষা সচিব মো. ইকবাল হোসেন, সঞ্জয় কুমার দেসহ ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, পরিচালক, অধ্যক্ষ ও প্রতিনিধিবৃন্দ।
চাঁদপুর জেলার ৪টি কেন্দ্রে মোট ১২৫০ জন পরীক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ৬০২জন শিক্ষার্থী বিভিন্ন গ্রেডে বৃত্তি পেয়েছে। সম্মিলিত মেধা তালিকায় ১৩১জন, ট্যালেন্টপুল গ্রেডে ১০৫জন, এ+ গ্রেডে ১১৬জন এবং সাধারণ গ্রেডে ২৫০জন ছাত্র-ছাত্রী বৃত্তি লাভ করে।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর জেলা কিন্ডারগার্টেন ওনার্স এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা ২০১৯-এর ফল প্রকাশ
