চাঁদপুর ৭নং ওয়ার্ড আ.লীগের দোয়া ও মিলাদ

আব্দুল করিম পাটওয়ারীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে



স্টাফ রিপোর্টার
চাঁদপুরের সর্বজন শ্রদ্ধেয় আওয়ামী লীগ নেতা, গণপরিষদ সদস্য ও চাঁদপুর পৌরসভার সাবেক সফল চেয়ারম্যান মরহুম আব্দুল করিম পাটওয়ারীর ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাদ জোহর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে রেলওয়ে কাঁচা কলোনী জামে মসজিদে মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজালাল সর্দারের আয়োজনে এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রেলওয়ে কাঁচা কলোনীর জামে মসজিদের ইমাম মাও. মো. নূরে আলম।
এ সময় উপস্থিত ছিলেন শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. শাহআলম বেপারী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন দর্জি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. মামুন খান, যুব ও ক্রীড়া সম্পাদক মাহফুজুর রহমান মনা, সদস্য মুকবুল হোসেন বেপারী, আব্দুর রহমান, আবুল খায়ের দেওয়ান, সাহাবুদ্দিন, আলমাস ফকির, সরু খান, কাশেম সর্দার, ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক শাহীন মাঝি, রেলওয়ে শ্রমিক লীগের জুয়েল পাটওয়ারী।
রেলওয়ে কাচা কলোনী জামে মসজিদ ছাড়াও রেলওয়ে বড় স্টেশন জামে মসজিদ, দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা, বাইতুন নূর জামে মসজিদ, বড় স্টেশন কবরস্থান জামে মসজিদেও মরহুম আব্দুল করিম পাটওয়ারীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।