
হাইমচর ব্যুরো
হাইমচর উপজেলার কাটাখালী সংলগ্ন দক্ষিণ নয়ানীর এলাকায় আজিজুল হক রতন মাস্টারের পানের বরজে আগুন লাগানো হয়েছে। আগুনে বেশ কিছু পানের বরজের ক্ষতি হয়েছে বলে অভিযোগ রয়েছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, রতন মাস্টারের বাড়ির দক্ষিণ পাশের পানের বরজের রাস্তার পাশের অংশে অজ্ঞাত দুষ্কৃতকারীরা রাতের অন্ধকারে আগুন লাগিয়ে বরজের একাংশের ব্যাপক ক্ষতি সাধন করেছে।
প্রত্যক্ষদর্শী বসু ভূঁইয়া জানান, তিনি ফজর নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় দেখেন পানের বরজে আগুন দাউ দাউ আগুন জ¦লছে। তিনি ডাক চিৎকার দিলে আজিজুল হক রতন ও তার আশেপাশের লোকজন দ্রুত এসে আগুন নিভাতে সক্ষম হন।
পানের বরজের মালিক আজিজুল হক রতন বলেন, পরিকল্পিতভাবে আমার পানের বরজে আগুন লাগানো হয়েছে এবং ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি ধারণা করছেন এলাকার মাদকসেবীরা এ কাজ করতে পারে। তিনি পানের বরজের আগুন লাগার বিষয়ে হাইমচর থানাকে জানানো হয়েছে।
