মতলব উত্তর ব্যুরো
মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালীন মতলব উত্তর উপজেলার মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি ব্যাপক ভূমিকা রেখেছে।
অভিযান চলাকালে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোহম্মদ হোসেন সরকারের নেতৃত্বে ২৫ জন জেলে আটক, ৯ লাখ ৫৩ হাজার মিটার কারেন্ট জাল, ৩২১ কেজি মা ইলিশ, ৮টি মাছ ধরার ট্রলার ও মোবাইল কোর্টে জরিমানা ২ হাজার টাকা, যার আনুমানিক মূল্য ৩ কোটি ১৪ লাখ ২৫ হাজার ৫শ’ টাকা। নিয়মিত মামলা ৭টি, আসামি ১০জন আটক করা হয়।
মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহম্মদ হোসেন সরকার জানান, মা ইলিশ সংরক্ষণে আমরা ২৫জন জেলেকে মা ইলিশ আহরণকালে আটক করা হয়, আটকদের মধ্য ৭ জনকে ভ্রাম্যমাণ আদালতে ১ মাস করে জেল। ৭টি নিয়মিত মামলায় ১০ জন আসামী, জরিমানা ৪ জনকে, অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ৪ জনকে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। এ সময় ৩২১ কেজি মাছ জব্দ করা হয়, যান আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার ৫ শ’ টাকা।
তিনি আরো বলেন, ৯ লাখ ৫৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়, যার আনুমানিক মূল্য ২ কোটি লাখ ৮৫ লাখ ৯০ হাজার টাকা।
৮টি মাছ ধরার নৌকা আটক করে নষ্ট করে দেয়া হয়, যার আনুমানিক মূল্য ২৬ লাখ ৭৫ হাজার টাকা। সর্বমূল্য আনুমানিক ৩ কোটি ১৪ লাখ ২৫ হাজার ৫ শ’ টাকা। মা ইলিশ রক্ষায় আমরা রাত-দিন নিরলসভাবে অভিযান পরিচালনা করেছি।
মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির জনবল সংকট থাকলেও মা ইলিশ রক্ষা অভিযানে তারা পুরো সফল বলে দাবী করেন মতলব উত্তরের সর্বস্তরের মানুষ।
মোহনপুর নৌ- পুলিশ সূত্রে জনা যায়, অত্যাধুনিক স্প্রিডবোট নাই, জনবল সংকট এসআই ১জন, এএসআই ৩জনের স্থলে ২জন, কনস্টেবল ১৫ স্থলে ৯জন, নায়েক ১জনের পদ থাকলেও দীর্ঘদিন যাবৎ থেকে শূন্য রয়েছে।
৪ নভেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- ইলিশ রক্ষায় মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ঈর্ষান্বিত সফলতা
