ফ্রান্সে রাসূল (সা.) কে অবমাননার প্রতিবাদে হাওলাদার বাজারে মানববন্ধন

সাহেদ হোসেন দিপু
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মদ (সা.) কে কটূক্তি ও ব্যঙ্গচিত্র প্রদর্শনের মাধ্যমে অবমাননার প্রতিবাদে ফ্রান্স সরকারের বিরুদ্ধে মানববন্ধন করেছে হাওলাদার বাজার জামে মসজিদের মুসল্লি, যুবসমাজ ও ইমানদার তৌহীদি জনতা।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে হাইমচর উপজেলার হাওলাদার বাজরে তৌহিদী জনতার অংশগ্রহণে সাবেক ইউপি সদস্য আলহাজ ফজলুর রহমানের সভাপতিত্বে এবং আয়োজন কমিটির আহ্বায়ক অলি আহাম্মদ মিজির পরিচালনায় বক্তব্য রাখেন দারুল আরকাম ইসমিয়া মাদরাসার মুহতামিম মাও. বোরহান উদ্দিন সিদ্দিকী, তাহফিজুল উম্মাহ স্কুল এন্ড মাদরাসার মুহতামীম হাফেজ মাও. মোশাররফ হোসাইন, লড়াইচর মাদরাসার সহকারী শিক্ষক আব্দুস সালাম, সাবেক ইউপি সদস্য রুহুল আমীন মিজি, আনোয়ার গাজী, মো. আনোয়ার বেপারী, হুমায়ুন চৌকিদার, রাসেল বেপারী, শরীফ গাজী, আল আমিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ফ্রান্সের বহুতল ভবনে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে আড়াইশ’ কোটি মুসলমানের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। হৃদয়ে রক্তক্ষরণ করে দিয়েছে। সুধু তাই নয়, ইসলাম ধর্মের উপর মারাত্মকভাবে আঘাত করেছে।
তারা আরও বলেন, ফ্রান্সের সেই প্রেসিডেন্ট কুলাঙ্গারকে আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করতে হবে। নতুবা ওআইসিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ আন্দোলন করতে বাধ্য হবে।
৪ নভেম্বর, ২০২০।