ইল্শেপাড়ের সহ-সম্পাদক মনিরের মামার দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার
দৈনিক ইল্শেপাড়ের সহ-সম্পাদক মনির হোসেনের বড় মামা ইন্তেকাল (ইন্নালিল্লহে.. রাজিউন)। ফরিদগঞ্জ উপজেলার বিষেরবন্দ গ্রামের সাবেক সরকারি কর্মকর্তা আ. রব হাজি (৯৩) গত মঙ্গলবার দুপুর ১টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মরহুম আ. রব হাজি দীর্ঘদিন যাবৎ বার্ধক্য ও ব্রেন স্ট্রোক করে অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন। ঐদিন বাদ এশা মরহুমের নিজ বাড়িতে হাজারো মুসল্লির অংশগ্রহণে জানাযা শেষে দাফন সম্পন্ন করা হয়।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে জানাজার আগে মরহুমের স্মৃতিচারণ করেন প্রতিবেশী মাও. মো. সহিদ খলিফা, মরহুমের ছোট ভাই ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসে কর্মরত আ. সাত্তার হাজি, মরহুমের ভাগিনা দৈনিক ইল্শেপাড়ের সহ-সম্পাদক ও দৈনিক ভোরের সময়ের স্টাফ রিপোর্টার মনির হোসেন, ইউপি সদস্য মজিদ পাটওয়ারী, ফার্মাসিস্ট আ. করিম পাটওয়ারী (মনির), আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের পরিচালক ও মরহুমের নাতি পারভেজ মোশারফ, আহসান হাবিব প্রমুখ।
স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে উপস্থিত মুসল্লিসহ সবার দু’চোখে অশ্রু ঝড়ে। মৃত্যুকালে আ. রব হাজি স্ত্রী, ছেলে, মেয়ে, ভাই, বোন, ভাগিনাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজায় দোয়া পরিচালনা করেন বিষেরবন্দ কাজী বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাও. মো. কাউছার হামিদ।
পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন মরহুমের ২য় ছেলে মো. সহিদ হাজি ও ছোট ছেলে রহিম হাজি।
২৯ নভেম্বর, ২০২০।