
স্টাফ রিপোর্টার :
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ২ ডিসেম্বর সকালে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
জেলা জাকের পার্টির সভাপতি আলহাজ কাজী মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক ফ্রণ্টের যুগ্ম-সম্পাদক কাউন্সিলর শাহ আলম বেপারীর পরিচালনায় প্রধান অতিথির ব্যক্তব্য রাখেন হাফেজ মাও. কাউছার আহমেদ চাঁদপুরী।
আরো বক্তব্য রাখেন মো. ডা. রফিকুল ইসলাম, আব্দুল কাদের হাজরা, আ. বাতেন মজুমদার, আলহাজ মাহবুবুর রহমান, পৌর কমিটির সভাপতি আ. রউফ চৌধুরী, আমির হোসেন খান, সদরের সভাপতি লুৎফর রহমান গাজী, স্বেচ্ছাসেবক ফ্রন্ট সভাপতি নুরুল ইসলাম মিয়াজী, বাস্তুহারা ফ্রন্ট সভাপতি মো. খালেক ঢালী, কৃষক ফ্রন্ট সভাপতি মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া, ছাত্রফ্রন্ট সভাপতি মো. ফয়সাল, যুবফ্রন্ট সভাপতি মো. দেলোয়ার হোসেন রাসেদ, যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট সভাপতি নাছির আহমেদ।
আলোচনা ও দোয়া শেষে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জসনে জুলুস বের করা হয়। জুলুসটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বড়স্টেশন বালুর মাঠ সংলগ্ন জাকের পার্টির কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে জাকের পার্টির আশেকানরা অংশগ্রহণ করেন।
