
সজীব খান :
চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান খান (মাসুদ) খান ও আওয়ামী লীগের সদস্য সামছল হক প্রধানীয়া স্মরণে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় আশিকাটি ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাজ্জাক ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর সরকারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদউল্ল্যাহ মাস্টার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিজি, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ খান বাদল, আশিকাটি ইউপি চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন পাটওয়ারী, সদর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদউল্ল্যাহ খন, ফজলুল হক বিএসসি, প্রচার সম্পাদক আব্দুস সামাদ টুনু, সহ-প্রচার সম্পাদক মনির হোসেন গাজী, আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক সাজু খান, সিরাজ হাজরা, আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন, দুলাল মাল, মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহান বেপারী, আশিকাটি ইউপি সচিব সুলতান মাহমুদ, আশিকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সেলিম মাল, যুগ্ম আহ্বায়ক শাহ আলম গাজী, মামুন মাল, আলমগীর পাটওয়ারী, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম খান প্রমুখ। অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
