মতলব উত্তর ব্যুরো
চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুলের নির্দেশে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে জোড়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ আমান উল্লাহ মন্টু। প্রধান অতিথির বক্তব্য রাখেন ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রতন ফরাজী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সরকার আবুল কালাম আজাদ।
১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানা উল্লাহ মেম্বারের পরিচালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ উপ-কমিটির সহ-সম্পাদক আরিফ উল্লাহ সরকার, পৌর আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক খোরশেদ আলম মিয়াজী আজাদ, পৌর কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. মহসীন মিয়া মানিক, পৌর আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান আতিক, পৌর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লা, পৌরসভার প্যানেল মেয়র বোরহান উদ্দিন প্রধান, কাউন্সিলর শাহাদাত হোসেন খোকন ঢালী, সাবেক প্যানেল মেয়র আবু জাফর সরকার ডালিম, আওয়ামী লীগ নেতা গোলাম রসুল মিয়াজী, খোরশেদ আলম সরকার, প্রভাষক অলি উল্লাহ, যুবলীগ নেতা আমিন মিয়াজী, ছাত্রলীগ নেতা রিফাত বাবু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা রফিকুল ইসলাম সরকার, শাহ আলম মিয়াজী, রেহান উদ্দিন প্রামাণিক, ছানা উল্লাহ সরকার, লিটন সরকার, পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, সাবেক কমিশনার হানিফ মিয়া, সাবেক কমিশনার বিল্লাল হোসেন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, যুবলীগের নেতা সবুজ মিয়া, সাইফুদ্দীন বেপারী, জিয়াউর রহমান মিয়াজী প্রমুখ।
৮ অক্টোবর, ২০২০।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- ছেংগারচর পৌরসভার ১নং ওয়ার্ড আ.লীগের যৌথ কর্মীসভা অনুুষ্ঠিত
