উপাদীতে ৩২ প্রহরব্যাপী হরিনাম মহাযজ্ঞ আজ শুরু

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের স্বর্গীয় কালিচরণ কর্মকার বাড়িতে রাধাকৃষ্ণ জিওর মন্দিরে ১২৩তম বার্ষিক ও ৩২ প্রহরব্যাপী (৪ দিন) অনুষ্ঠান ৪ ফেব্রুয়ারি মহা অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে। ১০ ফেব্রুয়ারি নগর কীর্ত্তনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। এছাড়া অনুষ্ঠানে শ্রীমদ্ভাবগত পাঠ করা হবে।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে ৭টি কীর্ত্তনিয়া দল অংশগ্রহণ করবে। অনুষ্ঠানে সবার সার্বিক সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন উৎসব কমিটির ভক্তরা।