মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারের টিন ব্যবসায়ী মো. সোলায়মান মিয়াজী (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে………রাজিউন)। গত ২ ফেব্রুয়ারি রাতে নারায়ণপুরস্থ নিজ বাসায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
গতকাল রোববার মরহুমের প্রথম জানাযা নারায়ণপুর সাহেব বাজার জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে নিজ বাড়ি মতলব পৌরসভার পৈল পাড়া গ্রামের মিয়াজী বাড়ি জামে মসজিদে ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে মো. সোলায়মান মিয়াজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সভাপতি শফিকুল ইসলাম স্বপন মজুমদার, সাধারণ সম্পাদক ও খাদেরগাঁও ইউপি চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন মীরসহ নেতৃবৃন্দ।
