নোমান হোসেন আখন্দ
শাহরাস্তির উয়ারুক বাজারে মেডিল্যাব হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের নিজস্ব নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। গত রোববার দুপুর ১২টায় উয়ারুক পূর্ব বাজার মেডিল্যাব হসপিটাল চত্বরে এটি অনুষ্ঠিত হয়।
মেডিল্যাব হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আরিফুল হাসানের সভাপতিত্বে এবং পরিচালক মো. সোহেল রানার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্টমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
তিনি তার বক্তব্য বলেন, সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে, কোন মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। শুধু আর্থিক দিক চিন্তা করলে হবে না, মানবিক দিক বিবেচনায় মানুষের কল্যাণে সেবা দিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুন নাহার কাজল, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড.এম আনোয়ার, টামটা উত্তর ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, টামটা দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান জহিরুল আলম মানিক, মেহার উত্তর ইউপি চেয়ারম্যান মনির হোসেন, সুচীপাড়া দক্ষিণ ইউপি চেয়ারম্যান ডা. আবদুর রশীদ, প্রিয় চাঁদপুরের সম্পাদক সাইফুল ইসলাম সিফাত, মাও. ফজলুল করিম বোগদাদী প্রমুখ।
সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, হাসপাতালের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাও. ফজলুল করিম বোগদাদী।
২২ জুন, ২০২১।
